ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩, ২৮ রবিউস সানি ১৪৪৮

এসএসসি পাসে পুলিশে কনস্টেবল নিয়োগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৩৩, ১১ অক্টোবর ২০২৬

এসএসসি পাসে পুলিশে কনস্টেবল নিয়োগ

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আগামী ১৩ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

একনজরে নিয়োগের তথ্য

প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ

পদ: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানে ন্যূনতম জিপিএ ২.৫০

বয়স: ১৮ থেকে ২০ বছর

নাগরিকত্ব: বাংলাদেশের স্থায়ী নাগরিক

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

শারীরিক যোগ্যতা

সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায় কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদনের বিস্তারিত তথ্য দেখতে অফিশিয়াল আবেদন পোর্টালে যেতে পারেন। আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, শারীরিক মাপ ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নিতে হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন