ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১৭, ১ অক্টোবর ২০২৬

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত

ফাইল ছবি

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাইক্রোবায়োলজি বিভাগের জন্য এ নিয়োগ দেওয়া হবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: মাইক্রোবায়োলজি, ইউনিট-২
পদসংখ্যা: নির্ধারিত নয়
কর্মস্থল: মাওনা, গাজীপুর

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাইক্রোবায়োলজিতে এমএসসি। ফার্মাসিউটিক্যাল বা ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা থাকতে হবে।

আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

চাকরিটি ফুলটাইম এবং কর্মক্ষেত্র কারখানা। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নির্বাচিতরা চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও মোবাইল বিল সুবিধা পাবেন। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৮ অক্টোবর ২০২৬।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন