শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩৪, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৩৬, ১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে বরগুনায় পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন। তাঁরা অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ভান্ডার। প্রবীণদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় পুলিশ, সমাজসেবা কার্যালয়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই