ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮

ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩:১৭, ১ অক্টোবর ২০২৬

ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ছবি: ঢাকা এক্সপ্রেস

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঘাটাইল উপজেলা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মিজ নুরী তাসমিন উর্মি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এসময় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাসান আলী মিঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান খানসহ সংগঠনের সদস্য ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

র‌্যালিতে প্রবীণদের অধিকার, মর্যাদা, সুস্থতা ও নিরাপদ জীবন নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। পরে আলোচনা সভায় প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি সম্মান, যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন