শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নীলফামারীর সৈয়দপুরে প্রথম অভিযানের ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় দফায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এসময় চুরি যাওয়া আরও একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি সৈয়দপুর উপজেলার লক্ষণপুর বালাপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সৈনিক মো. জিয়াউর রহমানের। অভিযান চালিয়ে তার চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তগরবাড়ি এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে মো. মেহেদী হাসান, নওখই এলাকার মৃত তকিউদ্দিনের ছেলে মো. জামিল ইসলাম এবং নওখই এলাকার মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মো. আশিক বাবু।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করীম রেজা জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সৈয়দপুরসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস