শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৭, ১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুড়িগ্রাম সদর উপজেলায় নাজমুল ইসলাম নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে হলোখানা ইউনিয়নের বালাকুড়া মাদ্রাসাপাড়া এলাকায় নিজ শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নাজমুল ওই এলাকার নজরুল ইসলামের নাতি। জন্মের পর থেকে তিনি নানার বাড়িতে বসবাস করতেন। পড়াশোনার পাশাপাশি তিনি দিনমজুরের কাজ করতেন বলে স্থানীয়রা জানান।
পরিবারের দাবি, নাজমুল আত্মহত্যা করেছেন। তবে এর কারণ সম্পর্কে তারা কিছু জানাতে পারেনি। পরিবারের সঙ্গে কোনো বিরোধ ছিল বলেও জানা যায়নি।
কুড়িগ্রাম সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে আলামত যাচাই করেন। পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
কুড়িগ্রাম থানার ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হবে না।
ঢাকা এক্সপ্রেস/এসআই