শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৪৩, ১০ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটির এইচআর ও অ্যাডমিন বিভাগে এক্সিকিউটিভ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
চাকরির বিবরণ
পদ: এক্সিকিউটিভ
বিভাগ: এইচআর ও অ্যাডমিন
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অভিজ্ঞতা: যোগাযোগ, নথিপত্র ব্যবস্থাপনা, কাজের সুশৃঙ্খল বিন্যাস ও সমস্যা সমাধানে অভিজ্ঞতা
দক্ষতা: মাইক্রোসফট এক্সেল ও ওয়ার্ডে পারদর্শিতা
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ২৫–৩২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।
ঢাকা এক্সপ্রেস/এসআই