শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:৩৩, ১০ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
বলিউডের সিনেমা ও টেলিভিশনের পর এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন অভিনেতা সালমান খান। ভক্তদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। শুক্রবার (৯ অক্টোবর) ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন এই উদ্যোগের কথা জানান বলিউডের ভাইজান।
নতুন চ্যানেলের ঘোষণা দিতে একটি মজার ভিডিও প্রকাশ করেন সালমান। ভিডিওতে তাঁকে ইংরেজি বর্ণমালা আওড়াতে দেখা যায়। এর সঙ্গে অভিনেতা লেখেন, ‘শুরু থেকে শুরু করা যাক। ইউটিউব চ্যানেলে এ থেকে জেড—সবই পাওয়া যাবে।’
সালমানের এই ঘোষণায় নতুন চ্যানেলে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখার প্রত্যাশা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তবে সেখানে কী ধরনের ভিডিও প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানাননি অভিনেতা।
সিনেমার পাশাপাশি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত সালমানের ডিজিটাল প্ল্যাটফর্মে এই নতুন উদ্যোগ কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।
ঢাকা এক্সপ্রেস/এসআই