ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

দিল্লিতে অবস্থান কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:১৩, ১০ অক্টোবর ২০২৬

দিল্লিতে অবস্থান কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ছবি : সংগৃহীত

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লিতে অবস্থান কর্মসূচি থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সংসদ সদস্যকেও আটক করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আজ শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বিক্ষোভে যোগ দিতে বের হওয়ার সময় বাধার মুখে পড়েন মমতা। পরে দলীয় সংসদ সদস্যদের নিয়ে বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি।

তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, মমতাকে বাড়ি থেকে বের হতে বাধা দেয় পুলিশ। প্রতিবাদ কর্মসূচি পালনে বাধা দেওয়ার পর তিনি দলীয় সংসদ সদস্যদের নিয়ে সড়কে অবস্থান নেন।

আটকের আগে মমতা সাংবাদিকদের বলেন, তরুণেরা তাঁদের কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি ছাত্র ও যুবসমাজের পাশে থাকার কথাও জানান।

যন্তর মন্তরে যেতে বাধা দেওয়া হলে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তৃণমূল নেত্রী। আন্দোলনকারীদের বাসে তুলে দীর্ঘক্ষণ রাস্তায় ঘোরানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন