ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:১৩, ১৫ অক্টোবর ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

ফাইল ছবি

ব্র্যাক ইউনিভার্সিটিতে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৪ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির আয়েশা আবেদ লাইব্রেরিতে পূর্ণকালীন এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিএসসি বা সমমানের ডিগ্রির পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।

চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন