ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩৪, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি

ছবি: ঢাকা এক্সপ্রেস

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি কলেজে সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৮ অক্টোবর) থেকে শুরু হবে এ ছুটি। তবে ছুটির আগে সাপ্তাহিক বন্ধ থাকায় আজ বৃহস্পতিবার ক্লাস শেষ করেই ছুটিতে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম শেষ হলেও শনিবার (১৭ অক্টোবর) দাপ্তরিক কার্যক্রম চলবে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, কলেজে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ১৬ দিন ক্লাস বন্ধ থাকবে। অক্টোবরে কলেজগুলোতে মোট ১০ দিন ক্লাস চলবে।

মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি ও ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানে টানা ১০ দিন ছুটি হবে। অক্টোবরে মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ দিন ক্লাস চলবে।

মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ সেখানে টানা পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকবে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকবে। তবে দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন