ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১৪, ৬ অক্টোবর ২০২৬

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের নির্দেশ

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++-এ যুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১১তম গ্রেডভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি আইবাস++-এ যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তবে প্রশাসনিক মন্ত্রণালয়ের সরকারি আদেশ (জিও) জারির তারিখের আগে কোনো আর্থিক বকেয়া শিক্ষকরা পাবেন না। অর্থাৎ, ১০ম গ্রেডে বেতন নির্ধারণ করা হলেও জিও জারির আগের সময়ের জন্য কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রযোজ্য হবে না।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন