ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৩৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৪, ২২ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৩৮

ছবি : সংগৃহীত

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগের একজন করে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৬৪ জন হাম রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন