শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:২৬, ২২ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের ষড়যন্ত্র সফল হবে না।
রোববার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. হীরা সোবাহানের লেখা ‘চির ভাস্বর শহীদ জিয়া’ গ্রন্থের প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, অতীতে একজন বিশেষ নেতার কাহিনি সব পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ক্ষমতার জোরে ইতিহাস পরিবর্তনের এমন প্রচেষ্টাকে ফ্যাসিস্ট রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। তবে সরকার ঠান্ডা মাথায় এসব পরিস্থিতি মোকাবিলা করছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই