ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৮, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: ইশরাক

ফাইল ছবি

নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার খবর পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যেতে হবে বলে ওই এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন ইশরাক।

পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে।

এরপর তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে দিন-রাত এ কার্যক্রম চালু রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন