ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে বিএনপি নেতার মৃত্যু 

মহিবউল্লাহ কিরন, বরগুনা :

প্রকাশ: ১৭:৫৬, ২২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে বিএনপি নেতার মৃত্যু 

ছবি: ঢাকা এক্সপ্রেস

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা (৫০)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে ডেঙ্গু নিয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে পাথরঘাটা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বরগুনা ও পাথরঘাটা বিএনপি পরিবার শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

পরে পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ বরগুনা ও পাথরঘাটার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন