শিরোনাম
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১২:১৫, ২২ নভেম্বর ২০২৬
প্রতীকী ছবি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মো. ইউসুফ আলী (৪৯)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। অপরজন একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস