শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২:২৫, ২২ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৬। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার কাইনমারি এলাকায় অভিযান চালায় এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় ১০ কেজি গাঁজাসহ ওলী খানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওলী খান কাইনমারি এলাকার মৃত জব্বার খানের ছেলে।
এসআরবি-৬ সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হয়। উদ্ধার করা মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস