শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩০, ১০ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ২০ জন সহকারী শিক্ষকের জ্যেষ্ঠ শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রকাশিত তালিকায় কোনো ধরনের অসংগতি থাকলে উপযুক্ত প্রমাণকসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) এ খসড়া তালিকা প্রকাশ করে মাউশি।
অধিদপ্তর জানিয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১১ ও ২০১২ সালে যোগদান করা সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জ্যেষ্ঠ শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে দুটি পৃথক খসড়া গ্রেডেশন তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকায় কোনো কর্মকর্তার বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, স্থায়ীকরণের তারিখ, জন্মতারিখ, নিজ জেলা কিংবা বিএড পাসের তারিখে ভুল থাকলে সংশোধনের জন্য আবেদন করতে হবে। কোনো কর্মকর্তা কোনো প্রতিষ্ঠানে সংযুক্ত থাকলে আবেদনে সেই প্রতিষ্ঠানের নামও উল্লেখ করতে হবে। এ ছাড়া খসড়া তালিকায় নাম না থাকলেও প্রামাণ্য কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে addshesecondary1\@gmail.com ঠিকানায় আবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে মাউশি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খসড়া তালিকায় অন্তর্ভুক্ত কোনো কর্মকর্তা মৃত্যুবরণ করলে, সাময়িক বরখাস্ত হলে কিংবা চাকরি থেকে অব্যাহতি পেলে সে বিষয়ে অধিদপ্তরকে অবহিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
ঢাকা এক্সপ্রেস/এসএস