শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭’ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন। তালিকায় বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
র্যাংকিংয়ে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে যৌথভাবে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
১০০১ থেকে ১২০০-এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২০১ থেকে ১৪০০-এর তালিকায় রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১৪০১ থেকে ১৬০০-এর মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া ১৮০১ থেকে ২০০০-এর মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
টাইমস হায়ার এডুকেশন জানিয়েছে, শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণা, সাইটেশন ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে ১১৮ দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করা হয়েছে।
র্যাংকিংয়ে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি ও আন্তর্জাতিক সম্ভাবনাকে গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই