ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮

নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩), আশরাফুজ জামান প্রকাশ জনি (২১), মো. পারভেজ (৬০) ও মো. শাহাবউদ্দিন (৪৫)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন