ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৮

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬২০ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রামে ৩৪৩, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩২০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৪৮ জন, ময়মনসিংহে ১১০, রাজশাহীতে ২১১, রংপুরে ৯৯ এবং সিলেটে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ১ হাজার ৮৮২ জন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন