ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯

ফাইল ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) নিয়মিত অভিযানে ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, তেজগাঁও বিভাগ ১০১ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৭ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, ১ টি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৪৭ হাজার টাকা, ১ টি ডিজিটাল স্কেল, ১১ টি মোবাইল ফোন, ৪ টি সিমকার্ড, ৩ টি ধারালো ছোরা, পরিত্যাক্ত ৫ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লক্ষ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন