ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮

শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার

ফাইল ছবি

আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’। এ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রতি শিক্ষককে নগদ ১ লাখ টাকা, ক্রেস্ট এবংন সনদ দেয়া হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটি'র সভার শুরুতে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আগে বছরে ১২ জন শিক্ষককে সম্মাননা দেয়া হতো। তবে এবার সে সংখ্যা বাড়িয়ে ১০০ তে উন্নীত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আগামী পহেলা অক্টোবরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। নিয়ম অনুযায়ী তাদের ভেরিফিকেশন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে নতুন করে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী, আর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। খাতা মূল্যায়নে পরীক্ষকদের ব্যর্থতা ও ভুল খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন