ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের কর্মসূচি নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের কর্মসূচি নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সাক্ষাৎ হয়।

এসময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দিপ্তী দাস উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। তারা বাংলাদেশের শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের অঙ্গীকার এবং শিক্ষা কার্যক্রমে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

এ ছাড়া প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষকদের মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কর্মসূচির বিষয়েও প্রতিনিধিদলের পক্ষ থেকে তুলে ধরা হয়।

শিক্ষামন্ত্রী বাংলাদেশে ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতেও তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন