ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

যান্ত্রিক ত্রুটিতে আটকা প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৪, ২৯ অক্টোবর ২০২৬

যান্ত্রিক ত্রুটিতে আটকা প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব

ছবি: ঢাকা এক্সপ্রেস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারছে না। ত্রুটি নিরসনে বিমানের এয়ার ক্রু ও প্রকৌশল দল কাজ করছে।

এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন