ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০:৪২, ৩১ অক্টোবর ২০২৬

ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি

ছবি: ঢাকা এক্সপ্রেস

পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাসুম হাসান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এস এম তৌহিদুর রহমান সুমন এবং সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান।

এ ছাড়া ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ মু. সেলিম, বিভিন্ন বিভাগের শিক্ষক-চিকিৎসক এবং ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাম ও ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং সচেতনতার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠান সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মো. হাফিজুর রহমান তুহিন। এ সময় সংগঠনটির সভাপতি ডা. মো. মেহেদী হাসানের চিকিৎসাধীন নবজাতক সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন