ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫৩, ৩১ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৩৩ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৯ জন মারা গেছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৫ হাজার জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া একজন খুলনা বিভাগের।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন