শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬, ২৩ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
বাংলাদেশে আগামী পাঁচ বছরে বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে দুই দেশের যৌথ বিবৃতিতে এ ঘোষণা আসবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে বিনিয়োগের বিষয়টি ঘোষণা করা হবে।
এই উদ্যোগের প্রধান লক্ষ্য বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে অটোমোবাইল, উৎপাদনশিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হবে।
একই সঙ্গে জাপানি ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য অংশীদারের তৈরি বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে জাপানের একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস