শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৯, ১৯ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়নপত্র কিনে জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নেওয়া হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস