ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৪, ৩ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ১০

ছবি : ঢাকা এক্সপ্রেস

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৪৩ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ২৪৫ জন, খুলনায় ২৩৫ জন, রাজশাহী ও বরিশালে ২১৯ জন করে, ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৬৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, গত কয়েক বছরের পরিসংখ্যানেও ডেঙ্গুর ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০২৫ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।

২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের।

এছাড়া ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

ডেঙ্গুতে নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন