শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৩, ১ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
গ্ল্যামার আর ফ্যাশনে বরাবরই আলোচনায় থাকেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এবার চেনা লুকের বাইরে একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন এই অভিনেত্রী। হ্যালোইন উৎসব উপলক্ষে রহস্যময় সাজে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। আর সেই ছবিগুলো ঘিরেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে আলোচনা।
প্রকাশিত ছবিতে কালো রঙের লেসের স্লিট গাউনে দেখা গেছে অপু বিশ্বাসকে। মৃদু আলো-ছায়ার পরিবেশে সোফায় হেলান দিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে হাতে লণ্ঠন নিয়েও দেখা গেছে তাকে। সব মিলিয়ে তার পুরো সাজে ফুটে উঠেছে রহস্যময় আবহ।
অপুর এই নতুন লুকে বাড়তি আকর্ষণ যোগ করেছে গাঢ় লাল লিপস্টিক, স্মোকি মেকআপ, ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল এবং চোখের ব্যতিক্রমী কন্টাক্ট লেন্স। সাজসজ্জার প্রতিটি উপাদানেই ছিল ভিন্নতার ছাপ।
ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে। অনেকেই তার নতুন সাজের প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, চেনা গ্ল্যামারাস লুকের বাইরে এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, সিনেমার পর্দার পাশাপাশি ব্যক্তিগত ফ্যাশন ও সাজপোশাক নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। এবার হ্যালোইন উপলক্ষে রহস্যময় এই সাজে আবারও ভক্তদের নজর কাড়লেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।
ঢাকা এক্সপ্রেস/এসআই