ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩২, ২ নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্র

ছবি: ঢাকা এক্সপ্রেস

শ্রমিক আন্দোলনের নামে অনেকে ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

সোমবার (০২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন, যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয় এবং তাদের জীবনমানের উন্নতি ঘটে। শ্রমিকদের সব বিষয় বিবেচনায় রেখে অত্যন্ত সহানুভূতির সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে বিষয়টি নির্ধারণ করা হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন