ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

মাদ্রাসার ২ শিক্ষার্থীকে যৌন নির্যাতন করায় শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪:০০, ২ নভেম্বর ২০২৬

মাদ্রাসার ২ শিক্ষার্থীকে যৌন নির্যাতন করায় শিক্ষক গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারের একটি হাফেজি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির হোসেনকে (কবির হুজুর) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (০২ নভেম্বর) রাতে মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী দুই শিক্ষার্থীর বয়স ১১ ও ১২ বছর। তারা পার্শ্ববর্তী বড় কাছনাই গ্রামের বাসিন্দা। রোববার শিক্ষার্থীরা স্বজনদের কাছে যৌন নির্যাতনের অভিযোগ জানায়। পরে স্বজনরা মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিক্ষক কবির হোসেন নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেন স্বজনরা। এরপর তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় গিয়ে মাওলানা কবির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশু দুটির পরিবার পৃথক দুটি মামলা করেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে হাফেজ মাওলানা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন