শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৪, ৯ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
দেশের বাজারে টানা তিন দফায় দাম বাড়ানোর পর গত শুক্রবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরিতে একলাফে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। সোমবার (৯ নভেম্বর) বাজারে এই দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
পরপর তিন দফায় দাম বাড়ানোর পর গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন এ দর কার্যকর হয়।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
অন্যদিকে, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪৯ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস