ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

হাম সন্দেহে ও নিশ্চিত হামে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২৪, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৪০, ২ অক্টোবর ২০২৬

হাম সন্দেহে ও নিশ্চিত হামে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ ও নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে নতুন করে ১ হাজার ২২১ জন শনাক্ত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ জনের শরীরে। ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬২৩ জনে।

একই সময়ে হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৭২ হাজার ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন