ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০৫, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৬, ১৪ অক্টোবর ২০২৬

দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিগত সময়ের অব্যবস্থাপনা ও অবহেলায় দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, গত সাত মাসে দুই কোটির বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ইপিআই ও ভিপিডি সার্ভেইল্যান্সের যৌথ স্বাধীন পর্যালোচনা বিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একসময় বাংলাদেশের ইপিআই কার্যক্রম বিশ্বজুড়ে প্রশংসিত ছিল। তবে অব্যবস্থাপনার কারণে কর্মসূচিটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়।

তিনি জানান, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। তবে হামের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। এ জন্য টিকাদান কার্যক্রমের সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হবে।

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের টিকাদান কর্মসূচির হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন