ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

বরিশালে নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০৩, ১৯ নভেম্বর ২০২৬

বরিশালে নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: ঢাকা এক্সপ্রেস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ একদল লোক নানকের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। পরে তারা বাসার নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়ির সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়।

সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ দলীয় নেতাকর্মীদের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসভবনে আগুন দেওয়ার খবর শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তাঁর কাছে নেই।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন