ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

১০০ টাকার বিনিময়ে নিষিদ্ধ আ. লীগের মিছিলে, আটক ৬ কিশোর

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১২:০২, ২১ নভেম্বর ২০২৬

১০০ টাকার বিনিময়ে নিষিদ্ধ আ. লীগের মিছিলে, আটক ৬ কিশোর

ছবি: ঢাকা এক্সপ্রেস

ময়মনসিংহ নগরীতে ১০০ টাকার বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নগরীর কাশর বোররচর এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তারা সবাই ময়মনসিংহ সদর উপজেলার কাশর বোররচর ও আশপাশের এলাকার বাসিন্দা। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনগত বাধ্যবাধকতার কারণে তাদের নাম ও বিস্তারিত পরিচয় থানা থেকে প্রকাশ করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ও নাশকতামূলক কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার রাতে কাশর বোররচর এলাকায় একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছয় কিশোরকে আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরেরা জানায়, স্থানীয় কয়েকজন নেতার প্ররোচনায় তারা ওই মিছিলে অংশ নিয়েছিল। মিছিলে অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির বিনিময়ে তাদের প্রত্যেককে নগদ ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৬ কিশোরকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, টাকার প্রলোভন দেখিয়ে তাদের মিছিলে আনা হয়েছিল।”

তিনি আরও জানান, যেসব ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক কিশোরদের অর্থের প্রলোভন দেখিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে, তাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক কিশোরদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন