ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

কোনো বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না: রাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫৮, ২২ নভেম্বর ২০২৬

কোনো বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না: রাকিব

ফাইল ছবি

দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী ফল উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল। বাংলাদেশে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কখনো পুনর্বাসিত হতে না পারে, সে জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা জাগ্রত রয়েছে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে, একইভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও জাগ্রত থাকতে হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন