শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২০:০১, ৬ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই