ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮

বিজিবির অভিযানে ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩:১০, ৬ অক্টোবর ২০২৬

বিজিবির অভিযানে ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

সোমবার (০৫ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্তবর্তী গাংরা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে গীতবাড়ি বিওপির একটি টহল দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা এলাকায় একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাস থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত হায়েস মাইক্রোবাসটি জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন