শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৬, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৫, ৮ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং দুজন খুলনা বিভাগের। এদিকে, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৮৮ হাজার ২০৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগস্টে মারা গেছেন ৪৩ জন।
এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসেই ডেঙ্গুতে দুজন করে মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঢাকা এক্সপ্রেস/এসআই