ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১০, ৪ অক্টোবর ২০২৬

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

ছবি: ঢাকা এক্সপ্রেস

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং আটজন সংসদ সদস্য।

আগামী ৫ থেকে ৯ অক্টোবর সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন স্পিকার। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।

৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউর গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচন করবে।

সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন