ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বিশ্ব শিক্ষক দিবসে ১০১ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২৭, ৪ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ১০১ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা দেবে সরকার। আগামী ৫ অক্টোবর তাদের সম্মাননা দেওয়া হবে।সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হবে। জাতীয় স্টিয়ারিং কমিটি ইতোমধ্যে ৯৫ জন শিক্ষককে চূড়ান্ত করেছে।

তবে চূড়ান্ত তালিকায় থাকা কোনো শিক্ষকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য পাওয়া গেলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, গুণী শিক্ষক সম্মাননা দিতে ছয়টি সার্চ কমিটি গঠন করা হয়। এসব কমিটির আহ্বায়করা জাতীয় পর্যায়ের জন্য প্রাথমিকভাবে ২৫০ জন গুণী শিক্ষকের তালিকা তৈরি করেন।

পরে তালিকাটি জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে উপস্থাপন করা হয়। সেখান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১০১ জন শিক্ষককে চূড়ান্তভাবে নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়।

সম্মাননা হিসেবে নির্বাচিত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন