ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫১, ৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৫২, ৩ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম নিয়ে তাদের অভিজ্ঞতা কেমন, তা যাত্রীদের কাছে জানতে চান তিনি।

এ সময় যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।

মন্ত্রী বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন