ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮

বিশ্বের সর্বোচ্চ রেলসেতু পেরিয়ে বন্দে ভারতের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:৩১, ৩ অক্টোবর ২০২৬

বিশ্বের সর্বোচ্চ রেলসেতু পেরিয়ে বন্দে ভারতের নতুন রেকর্ড

ছবি : সংগৃহীত

জম্মু-কাশ্মীরের কাটরা-বানিহাল রেলপথে বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারে উন্নীত করেছে ভারত। ১১১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে আগে ট্রেনটির সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

সম্প্রতি রেলপথটির নতুন গতিসীমা যাচাইয়ে সফলভাবে মহড়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা।

উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের অংশ এই কাটরা-বানিহাল সেকশন। নিরাপত্তাসংক্রান্ত সব শর্ত পূরণের পর গতিসীমা বাড়ানোর অনুমোদন দেয় রেল মন্ত্রণালয়।

এরপর ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে বন্দে ভারত এক্সপ্রেসের পরীক্ষামূলক চলাচল করা হয়।

মহড়ার সময় ট্রেনটি চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলসেতু অতিক্রম করে। একই গতিতে এটি ভারতের প্রথম কেবল-স্টেয়েড আঞ্জি সেতুও পার হয়।

পীর পাঞ্জাল ও হিমালয়ের দুর্গম পার্বত্য এলাকার মধ্য দিয়ে নির্মিত এই রেলপথে রয়েছে ৩৩টি টানেল। এ ছাড়া রয়েছে একাধিক উঁচু সেতু।

রেল কর্তৃপক্ষের মতে, গতিসীমা বাড়ায় কাটরা-বানিহাল রুটে যাত্রার সময় কমবে। এতে কাশ্মীর উপত্যকার সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের রেল যোগাযোগ আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন