ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮

বিয়ে-তালাক নিবন্ধন ডিজিটাল হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫১, ৩ অক্টোবর ২০২৬

বিয়ে-তালাক নিবন্ধন ডিজিটাল হচ্ছে: আইনমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহের মতো ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

আজ শনিবার রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিবাহ নিবন্ধনের অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে।

দেশের সব কাজীকে পর্যায়ক্রমে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হবে। এ জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এদিকে ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন