ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

ছাত্রীদের উপহারের বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৬, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৩, ২৫ নভেম্বর ২০২৬

ছাত্রীদের উপহারের বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য নির্ধারিত বাইসাইকেলের নমুনা নিজেই চালিয়ে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের মেধাবী ছাত্রীদের জন্য বরাদ্দ করা কয়েক ধরনের বাইসাইকেল তার সামনে উপস্থাপন করা হয়। সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করতে তিনি কিছুক্ষণ বাইসাইকেল চালান।

এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালান প্রধানমন্ত্রী। তবে এবার তার বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলগুলো পরখ করে দেখা।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন