ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

রাষ্ট্রদূত পদ থেকে তিন সেনা কর্মকর্তা প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৯, ২৫ নভেম্বর ২০২৬

রাষ্ট্রদূত পদ থেকে তিন সেনা কর্মকর্তা প্রত্যাহার 

ফাইল ছবি

মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এর আগে তাদের প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন